ম্যাচের আগে ফ্লাইট বিলম্বে ফিফার সমালোচনায় উরুগুয়ে
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ‘গ্রুপ’ এইচের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবেন। ম্যাচটি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর কানকুনে অনুশীলনের জন্য ক্যাম্প গেড়েছিল মার্সেলো বিয়েলসার দল। সেখানে থেকে মিয়ামি আসতে বাধে বিপত্তি। বিশৃঙ্খল ভ্রমণ বিলম্বের জন্য ফিফার তীব্র সমালোচনা করেছে উরুগুয়ে।
সোমবার (১৫ জুন) মেক্সিকো থেকে মিয়ামিতে আসার জন্য ফিফার সরবরাহ করা চার্টার্ড বিমানের কাগজ ও অনুমতিপত্র ত্রুটিপূর্ণ ছিল।
তাতে মার্কিন কর্তৃপক্ষ বিমানটিকে প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানায়। ফলে মেক্সিকোতে দীর্ঘক্ষণ আটকে থাকে উরুগুয়ে দল। এতে তাদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনসহ গুরুত্বপূর্ণ প্রাক-ম্যাচ প্রস্তুতি ও শিডিউল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
সমস্যা সমাধানের জন্য ফিফাকে তড়িঘড়ি করে সম্পূর্ণ ভিন্ন একটি বিকল্প বিমানের ব্যবস্থা করতে হয়।
ফ্লাইট বিলম্বের মেক্সিকোর টিম হোটেলেই বাড়তি সময় বিশ্রাম নিতে বাধ্য হয় উরুগুয়ের ফুটবলাররা।
স্পোর্টস মিডিয়া প্ল্যাটফর্ম দ্য অ্যাথলেটিক করা এক প্রশ্নের জবাবে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র স্পষ্ট করে জানান, এই সম্পূর্ণ বিশৃঙ্খলার পেছনে শতভাগ দায় ফিফার।
এই চরম প্রতিকূল ভ্রমণ ক্লান্তি নিয়েই কয়েক ঘণ্টা পর মাঠে নামবে উরুগুয়ে।
No comments yet
Be the first to join the discussion.