Home / জাতীয় / ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
জাতীয় Breaking Featured Trending

ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে আর্জেন্টিনা সমর্থকরা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এ উৎসবে গা ভাসাতে উপজেলার নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে নানা রঙেঢঙে নেচে-গেয়ে বর্ণাঢ্য এ মোটর শোভা
News Desk 15 Jun 2026, 04:31 PM ঢাকা 1 views
ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে আর্জেন্টিনা সমর্থকরা।  ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এ উৎসবে গা ভাসাতে উপজেলার নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলবেঁধে নানা রঙেঢঙে নেচে-গেয়ে বর্ণাঢ্য এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

সমর্থকদের সবার কণ্ঠে ছিল লিওলেন মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা।

আজ সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে পূর্বঘোষিত শোভাযাত্রার অংশ নিতে গায়ে জার্সি, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে ও হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উপজেলার ডাকবাংলোর সামনে জড়ো হন আর্জেন্টিনা সমর্থকরা।পরে সেখান থেকে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল, ৩টি মাইক্রোবাস ও ৬টি খোলা ট্রাক নিয়ে শোভাযাত্রাটি বেরিয়ে থানার মোড় ঘুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে গত শনিবার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইসমাইলের জন্য এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।

আর্জেন্টিনা শোভাযাত্রাটির আয়োজক আতিকুল ইসলাম রুবেল, ইউসুফ হোসেন অনিক জানান, চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন জানাতে তারা এ বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করেছেন। এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার কয়েক হাজার ফুটবলপ্রেমী। তারা আশা করেন এ বছরও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

প্রসঙ্গত, বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখতে প্রথম ম্যাচে মাঠে নামছে ফিফা র‍্যাংকিংয়ের ২৭ নম্বরে থাকা আলজেরিয়ার বিপক্ষে।

‘জে’ গ্রুপের এ ম্যাচটি শুরু হবে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায়।

Tags
ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
জাতীয়
Published
15 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅